লেবুর চর: কুয়াকাটার কোলে এক সবুজের হাতছানি
লেবুর চর: কুয়াকাটার কোলে এক সবুজের হাতছানি কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা উঠলে চোখের সামনে ভেসে ওঠে বিশাল নীল জলরাশি আর সূর্যাস্তের মায়াবী দৃশ্য। কিন্তু এই সৈকতের ঠিক পাশেই, মাত্র ৫ কিলোমিটার পূর্বে লুকিয়ে আছে সবুজে ঘেরা এক অন্যরকম সৌন্দর্য – লেবুর চর , যা স্থানীয়দের কাছে নেম্বুর চর নামেও পরিচিত। প্রায় ১০০০ একর আয়তনের এই চর যেন সবুজের এক সুবিশাল ক্যানভাস, যেখানে কেওড়া, গেওয়া, গোরান, কড়ই, গোলপাতাসহ নানা প্রজাতির গাছেরা মিলেমিশে গড়ে তুলেছে এক প্রাকৃতিক অভয়ারণ্য। একটা সময় সুন্দরবনের অবিচ্ছেদ্য অংশ ছিল লেবুর চর, যদিও বর্তমানে এটি সুন্দরবন থেকে বিচ্ছিন্ন। তবে এখনো চরের শেষ প্রান্তে দাঁড়ালে দেখা মেলে সুন্দরবনের ঘন সবুজ গাছের সারি। বিশেষ করে সূর্যাস্তের সময়, যখন সূর্যের সোনালি আভা বিস্তীর্ণ চরের উপর আছড়ে পড়ে, তখন চারপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর হয়ে ওঠে যে মনে হয় যেন কোনো অপার্থিব জগতে চলে এসেছেন। লেবুর চরের এই প্রাকৃতিক সৌন্দর্যই পর্যটকদের বারবার মুগ্ধ করে। ...